আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা):
ইহুদিদের আনুগত্যের ফল — ঈমান হারানো ও কুফর অবলম্বন করা
️"يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ تُطِيعُوا فَرِيقًا مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ يَرُدُّوكُمْ بَعْدَ إِيمَانِكُمْ كَافِرِينَ"
“হে ঈমানদারগণ! যদি তোমরা আহলে কিতাবদের একদলকে আনুগত্য কর, তবে তারা তোমাদের ঈমান ছিনিয়ে নিয়ে তোমাদেরকে কাফির বানিয়ে দেবে।”**
(সূরা আলে ইমরান, আয়াত ১০০)
🔹 অর্থাৎ — হে বিশ্বাসীগণ! তোমরা যদি আহলে কিতাবের কিছু লোকের কথায় কান দাও, তারা তোমাদের ঈমান থেকে বিচ্যুত করে অবিশ্বাসের পথে ঠেলে দেবে।
🔻 মহান আল্লাহ এই পবিত্র আয়াতে মুমিনদের সতর্ক করেছেন—
যদি তোমরা কিছু আহলে কিতাবের অনুসরণ করো, বিশেষত সেই ইহুদিদের যারা মুসলমানদের শত্রুতা করে, তবে তার ফল শুভ হবে না; কারণ তাদের উদ্দেশ্যই হলো তোমাদের ঈমান ছিনিয়ে নেওয়া, যতক্ষণ না তোমরা স্বয়ং মহান আল্লাহর প্রতি অবিশ্বাস প্রকাশ করো।
🔹 আমরা জানি— কুরআনুল কারীম এমন এক অনন্তকালীন সত্যের গ্রন্থ যা কিয়ামত পর্যন্ত মানবজাতির পথনির্দেশক।
তাই যে কোনো কারণেই যদি এই বিদ্বেষপরায়ণ ইহুদি গোষ্ঠীর আনুগত্য করা হয়, ফলাফল একটাই:
ঈমানের বিনাশ ও কুফরে পরিবর্তন।
📖 সূত্র:
১. সূরা আলে ইমরান, আয়াত ১০০
পবিত্র কোম নগরী
হামিদরেযা রেযায়ী
পবিত্র রমযান মাসের ৪র্থ দিন, ১৪৪৭ হিজরি
Your Comment